কন্সট্রাকশন সাইট সুপারভিশনের বেসিক বিষয়গুলো যা জানা জরুরিঃ
===========================================================
কন্সট্রাকশন সাইট সুপারভিশন হলো নির্মাণ কাজের তদারকি এবং পরিচালনা করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা নিশ্চিত করে যে কাজ সঠিক মান, সময় এবং বাজেট অনুযায়ী সম্পন্ন হচ্ছে।
মূল দায়িত্বসমূহ:
নির্মাণ কাজের পরিকল্পনা, ডিজাইন এবং অঙ্কন অনুসারে কাজ হচ্ছে কিনা তা নিশ্চিত করা।
শিডিউল অনুযায়ী কাজের অগ্রগতি নিশ্চিত করা।
২. উপকরণ এবং সরঞ্জাম ব্যবস্থাপনা:
নির্মাণে ব্যবহৃত উপকরণের মান যাচাই করা (যেমন: সিমেন্ট, রড, বালু)।
প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা দেখা।
৩. কর্মীদের তদারকি:
সাইটে মজদুর, মিস্ত্রি এবং প্রকৌশলীদের কাজ সঠিকভাবে পরিচালনা করা।
কাজের নিরাপত্তা এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
৪. কাঠামোগত গুণমান নিশ্চিতকরণ:
নির্মাণ কাজ প্রকৌশল নীতিমালা এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী সম্পন্ন হচ্ছে কিনা তা যাচাই করা।
প্রয়োজনীয় পরীক্ষাগুলো (যেমন: কংক্রিট স্ল্যাম্প টেস্ট, রডের টেনসাইল টেস্ট) করা।
৫. নিরাপত্তা তদারকি:
সাইটের নিরাপত্তা বিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা।
সাইটে দুর্ঘটনা এড়াতে পূর্ব সতর্কতা নেওয়া।
৬. প্রগতি রিপোর্ট তৈরি:
দৈনিক, সাপ্তাহিক বা মাসিক কাজের রিপোর্ট তৈরি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে উপস্থাপন করা।
৭. সমস্যা সমাধান:
সাইটে উদ্ভূত যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা (যেমন: নকশা সংক্রান্ত সমস্যা, উপকরণ ঘাটতি)
৮. বাজেট এবং ব্যয় নিয়ন্ত্রণ:
কাজের খরচ নির্ধারিত বাজেটের মধ্যে রাখার চেষ্টা করা।
অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো।
৯. পরীক্ষা ও হস্তান্তর:
কাজ শেষ হওয়ার পরে পুরো নির্মাণকাজ পরীক্ষা করে তা মালিকের কাছে হস্তান্তর করা।
যেকোনো ধরনের বিল্ডিং এর আর্কিটেকচারাল , স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল ও স্যানিটারি ডিজাইন ও 3D ভিউ অভিজ্ঞ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার দ্বারা করা হয়।
===========
কন্সট্রাকশন সাইট মোবিলাইজেশন:(শেয়ার করে রাখুন, একজন ইঞ্জিনিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ)
নির্মাণকাজ শুরুর আগে সাইট প্রস্তুত করার একটি প্রাথমিক ধাপ, যেখানে প্রয়োজনীয় সরঞ্জাম, শ্রমিক, এবং অবকাঠামো সাইটে স্থানান্তরিত এবং স্থাপন করা হয়।
সাইটের সঠিক সীমানা নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ বিন্দু চিহ্নিত করা।
প্রকল্প ব্যবস্থাপনার জন্য অস্থায়ী অফিস, স্টোরেজ ইউনিট, এবং শ্রমিকদের থাকার জায়গা তৈরি।
প্রয়োজনীয় ক্রেন, এক্সকাভেটর, কংক্রিট মিক্সার, এবং অন্যান্য যন্ত্রপাতি সাইটে নিয়ে আসা।
নির্মাণকাজের জন্য বিদ্যুৎ এবং পানি সংযোগ স্থাপন।
শ্রমিক ও যানবাহনের চলাচলের জন্য প্রবেশ এবং প্রস্থান পথ তৈরি।
নির্মাণ সামগ্রী (সিমেন্ট, রড, পাথর, ইত্যাদি) সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা।
সাইটে সুরক্ষা ঘের, অগ্নি নির্বাপণ যন্ত্র, এবং শ্রমিকদের জন্য সুরক্ষা গিয়ার নিশ্চিত করা।
ধুলো নিয়ন্ত্রণ, সাইট ড্রেনেজ, এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা।
নিরাপত্তা ও নির্মাণ প্রটোকল সম্পর্কে শ্রমিকদের নির্দেশনা প্রদান।
কাজের সুষ্ঠু পরিকল্পনা এবং সময়মতো শুরু নিশ্চিত করা।
সাইটে নিরাপদ এবং কার্যকর পরিবেশ তৈরি করা।
নির্মাণ প্রকল্পের খরচ ও সময় ব্যবস্থাপনা সহজ করা।
=======
মিস্ত্রীদের কাজ দেয়ার আগে জেনে নিবেন তাদের কাছে প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি আছে কিনা !! নয়তো উল্টো পাল্টা কাজ করে যা ইচ্ছা বুঝিয়ে দিবে।
মিক্সার মেশিন, বাইব্রেটর মেশিন + নজল, মেজারমেন্ট বক্স, সিলিন্ডার বক্স (8"× 4"), Slump cone, Water pump, খাবার যোগ্য পানি ।
ঢালাই কাজের পূর্বে যে সকল যন্ত্রপাতিগুলো চেক করতে হবেঃ
=======
কন্সট্রাকশন এর কিছু গুরুত্বপূর্ণ টার্ম ঃ পর্ব-৩
(১) রিজার্ভরের (Water Tank) সাইজ কিসের উপর নির্ভরশীল?
উত্তরঃ কতজন লোক বাস করে তার ভিত্তিতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে ২ দিনের মজুদ এবং ওভারহেড রিজার্ভারে ১ দিনের মজুদ ধরে সাইজ নির্ণয় করা হয়।
(২) Pvc/Upvc/Cpvc পাইপ কি ভাবে joint দিতে হয়?
উত্তরঃ Pvc/Upvc/Cpve পাইপ solution বা গাম দ্বারা joint দিতে হবে।
উত্তরঃ PPR পাইপ হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে joint দিতে হয়।
(৪) পানির লাইন কত প্রেসারে চেক করতে হয়?
উত্তরঃ ফিটিং লাগানোর পূর্বে pressure machine-এর সাহায্যে 50 Psi প্রেসার দিয়ে কমপক্ষে ৩ ঘন্টা করে প্রতিটি লাইন চেক দিতে হয় ।
(৫) Sewerage কাকে বলে?
উত্তরঃ শহরের বাসিন্দাদের পরিত্যাক্ত তরল ময়লাকে Seweage বলে। ইহা নালা বা পাইপের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়।
(৬) Sewer কাকে বলে?
উত্তরঃ যে নর্দমা বা নালা Seweage পরিবহনের নিমিত্তে ব্যবহৃত হয়ে থাকে, তাকে
Sewer বলে।
(৭) ‘S' trap ও ‘P’ trap এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ Trap একটি বিশেষ ধরনের পাত্র বিশেষ, যেখানে পানি জমা থাকে এবং নিচ হতে কোন প্রকার গ্যাস উপরে আসতে পারে না। যে trap দেখতে ‘s’ আকৃতির তাকে ‘S’ trap বলে । ইহার hole vertical বিধায় ফ্লোরে ফিটিং করতে হয়। আবার যে trap দেখতে ‘P’ আকৃতির, তাকে ‘P’ trap বলে। ইহার hole horizontal বিধায় ওয়ালে ফিটিং করতে হয়।
(৮) ফেয়ার ফেস কি?
উত্তরঃ Plaster ও রং বিহীন অবস্থায় RCC মসৃণ Surface-কে ফেয়ার ফেস বলে। অর্থাৎ, কোন প্রকার প্লাষ্টার ও রং করা যাবে না। ইহা প্রধানত R.C.C Surface-এর উপর হয়ে থাকে।
(৯) Skirting কাকে বলে?
উত্তরঃ ঘরের ভিতরে ফ্লোর হতে উপরের দিকে ৩"-১২" পর্যন্ত টাইলস বা প্লাস্টার করার পর তার উপর NCF করা হয় তাকে Skirting বলে।
(১০) ড্যাডো কাকে বলে?
উত্তরঃ রান্নাঘর বা টয়লেটের ওয়ালে ১'-৬" হতে ৪'-০" পর্যন্ত প্লাস্টার করে তার উপরে NCF হয়, তাকে ড্যাডো বলে।
(১১) Paint-এর উপাদানের নাম লিখ?
উত্তরঃ Paint-এর মূল উপাদান 5 টি। যথা- (১) বেস, (২) ভিহিকেলস, (৩) ড্রাইয়ারস (৪) থিনার্স
(৫) পিগমেন্ট
(১২) Paint-এ থিনার হিসাবে কি মিশানো হয়?
উত্তরঃ Plastic paint/Weather coat / Sika wall decor-এ থির্নার হিসাবে পানি ও Enamel paint-এ থির্নার হিসাবে T6 ব্যবহৃত হয়।
(১৩) Paint করার পূর্বে plastering surface কে কত নম্বর পাথর দ্বারা ঘষতে হয়?
উত্তরঃ ৪০ নাম্বার দিয়ে ঘষতে হয়।
(১৪) Putty তৈরি করাতে কি কি ব্যবহৃত হয়ে থাকে?
উত্তরঃ চক পাউডার- ২৫ কেজি ( ০১ ব্যাগ)
প্লাস্টিক পেইন্ট- ৩ লিটার
এনামেল পেইন্ট- ১ লিটার এবং পরিমিত পানি দিয়ে মিক্সিং করে Putty তৈরী করা হয়ে থাকে।


No comments:
Post a Comment