Saturday, January 4, 2025

জমির রেকর্ড কি

জমির রেকর্ড কি

সাধারণত একজন ব্যক্তির জমি সরকারিভাবে ব্যক্তির নামে রেকর্ড বা নামজারি করা হলে সেটিই জমির রেকর্ড হিসেবে ধরা হয়।
জমির রেকর্ডে সাধারণত সম্পত্তির অবস্থান, সীমানা, আকার, আইনি বিবরণ, মালিকানার ইতিহাস, দায়বদ্ধতা এবং জমির সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় উল্লেখিত থাকে।

বাংলাদেশে জমির রেকর্ড সম্পর্কিত সকল তথ্য ভূমি মন্ত্রণালয় দ্বারা রক্ষনাবেক্ষন করা হয়ে থাকে। জমির রেকর্ড সমূহ রক্ষনাবেক্ষনের উদ্দেশ্য হলো ব্যক্তির সম্পত্তির বা জমির অধিকার এবং সকল তথ্য সুস্পষ্ট প্রমানসহ সংরক্ষণ করা।
ভুলবশত বা প্রতারণামূলক ভাবে নিজের জমি অন্যের নামে রেকর্ড হলে তা সংশোধন করে নিজের নামে করার ক্ষেত্রে জমির রেকর্ড বিশেষ ভূমিকা পালন করে।

No comments:

Post a Comment

ডেভেলপারে'র কাছ থেকে ফ্ল্যাট কিনতে চান?

  ডেভেলপারে'র কাছ থেকে ফ্ল্যাট কিনতে চান???? সেক্ষেত্রে কিছু বিষয় নিয়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে অন্যথায় আপনার সারা জীবনের কষ্টে অ...