Thursday, January 9, 2025

সিভিল ইঞ্জিনিয়ারিং টার্ম

 সিভিল ইঞ্জিনিয়ারিং টার্ম

----------------------------------------------------------------------
১। রিজার্ভারের (Water Tank) সাইজ কিসের উপর নির্ভরশীল?
🔸 কতজন লোক বাস করে তার ভিত্তিতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে ২ দিনের মজুদ এবং ওভারহেড রিজার্ভারে ১ দিনের মজুদ ধরে সাইজ নির্ণয় করা হয়।
২। Pvc/Upvc/Cpve পাইপ কি ভাবে joint দিতে হয়?
🔸 Pvc/Upvc/Cpve পাইপ solution বা গাম দ্বারা joint দিতে হবে।
৩। PPR পাইপ কি ভাবে joint দিতে হয়?
🔸 PPR পাইপ হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে joint দিতে হয়।
৪। পানির লাইন কত প্রেসারে চেক করতে হয়?
🔸 ফিটিং লাগানোর পূর্বে প্রেশার মেশিন-এর সাহায্যে ৫০ Psi প্রেসার দিয়ে কমপক্ষে ৩ ঘন্টা করে প্রতিটি লাইন চেক দিতে হয় ।
৫। ‘S' trap ও ‘P’ trap এর মধ্যে পার্থক্য কি?
Trap একটি বিশেষ ধরনের পাত্র বিশেষ, যেখানে পানি জমা থাকে এবং নিচ হতে কোন প্রকার গ্যাস উপরে আসতে পারে না। যে trap দেখতে ‘s’ আকৃতির তাকে ‘S’ trap বলে ।এটার ছিদ্র লম্বালম্বি বিধায় ফ্লোরে ফিটিং করতে হয়। আবার যে trap দেখতে ‘P’ আকৃতির, তাকে ‘P’ trap বলে।এটার ছিদ্র আনুভূমিক বিধায় ওয়ালে ফিটিং করতে হয়।৬। ফেয়ার ফেস কি?
🔸 Plaster ও রং বিহীন অবস্থায় RCC মসৃণ Surface-কে ফেয়ার ফেস বলে। অর্থাৎ, কোন প্রকার প্লাষ্টার ও রং করা যাবে না। ইহা প্রধানত R.C.C Surface-এর উপর হয়ে থাকে।
৭। Skirting কাকে বলে?
🔸ঘরের ভিতরে ফ্লোর হতে উপরের দিকে ৩"-১২" পর্যন্ত টাইলস বা প্লাস্টার করার পর তার উপর NCF করা হয় তাকে Skirting বলে।
৮। Paint-এর উপাদানের কি কি হতে পারে?
🔸 Paint-এর মূল উপাদান ৫ টি। যথা- (১) বেস, (২) ভিহিকেলস, (৩) ড্রাইয়ারস (৪) থিনার্স
পিগমেন্ট
৯। Paint-এ থিনার হিসাবে কি মিশানো হবে?
🔸 Plastic paint/Weather coat / Sika wall decor-এ থির্নার হিসাবে পানি ও এনামেল পেইন্ট এ থির্নার হিসাবে T6 ব্যবহৃত হয়।
🔸 Paint করার পূর্বে plastering surface কে ৪০ নম্বর পাথর দ্বারা ঘষতে হবে ।
১০। Putty তৈরি করাতে কি কি ব্যবহৃত হয়ে থাকে?
🔸 চক পাউডার- ২৫ কেজি ( ০১ ব্যাগ) ,প্লাস্টিক পেইন্ট- ৩ লিটার
এনামেল পেইন্ট- ১ লিটার এবং পরিমিত পানি দিয়ে মিক্সিং করে Putty তৈরী করা হয়ে থাকে।


====

সিভিল ইঞ্জিনিয়ারিং ৫০ টি কমন চাকরির প্রশ্ন.........
২৬। প্রশ্নঃ বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যাই?
উওরঃ ৩৯" ,৩৬" ,৩৩" ,৩০" ২৭", ২৪" এবং ২১" অথৎ ৩" ইন্টারবেলে Shutter door গুলো পাওয়া যায়।
২৭। প্রশ্নঃ Handle lock, Mortise lock, Check viewer, Door Chains ইত্যাদি কত উচ্চতায় লাগাতে হয়।
উওরঃ আপনার জন্য প্রশ্ন নিচে কমেন্ট উওর দিন।
২৮। প্রশ্নঃ একটি ভাল কাঠের গুলাবলি কি কি ?
উওরঃ স্থায়িত্ব , শক্ত, প্রাকৃতিক দোষমুক্ত, উজ্জল রং, প্রষ্ঠ দেশের মসৃণতা, ও রস মুক্ত হতে হবে।
২৯। প্রশ্নঃ ভিনিয়ার কি ?
উওরঃ যে চেড়াই কাঠের পুরুত্ব ১/৪ হতে ১/১৬ হয়ে থাকে , সে পাতলা তক্তাকে ভিনিয়ার বলে।
৩০। প্রশ্নঃ Shuttering এর উচ্চতা ১২ ফিটের বেশি হলে কি করতে হবে ?
উওরঃ Shuttering এর উচ্চতা ১২ ফিটের বেশি হলে অবশ্যই Horizontal ব্রেশিং দিতে হবে। Props হিসাবে M.s পাইব অথবা শালবল্লি ব্যাবহার করা যেতে পারে।
৩২। প্রশ্নঃ ১ cft ( ঘনফুট ) লোহার ওজন কত?
উওরঃ ৪৯০ পাউন্ড।
৩৩। প্রশ্নঃএক মন চুনের আয়তন কত?
উওরঃ ২.২৫ ঘনফুট ।
৩৪। প্রশ্নঃ ১ ঘনফুট সিমেন্টের ওজন কত পাউন্ড?
উওরঃ ৯০ পাউন্ড ।
৩৫। প্রশ্নঃ ৪৫০ ঘনফুট কংক্রিত টালাই ( ১ঃ৩ঃ৬) কাজের জন্য কি পরিমাণ সিমেন্ট লাগবে?
উওরঃ Wet of Volume = 450 cft .
Dry wet of Volume = (450 x1.5) = 675 cft.
Cement Required = {( 675 х 1) ➗ ( 1+3+6)} x 0.8 = 54 bag.
৩৬। প্রশ্নঃ Slab Casting করার পৃর্বে যে যে Checking করতে হয় তার একটি লিষ্ট তৈরি করুন?
৩৭। প্রশ্নঃ Cantilever Beam এর ক্ষেতে সর্বোচ্চ Moment কোথায় উৎপন্ন হয়?
উওরঃ Cantilever Beam এর ক্ষেতে সর্বোচ্চ Moment কোথায় সার্পেটে ।
৩৮। প্রশ্নঃসানসেড এর Binder Rod, Main Rod এর কোন দিকে হয়?
উওরঃ Main Rod এর নিচের দিকে হয় ।
৩৯। প্রশ্নঃ Shear Wall এর Binder Road, Main Rod এর কোন দিকে দিতে হয়?
উওরঃ Main Rod এর বাহিরের দিতে দিকে হয় ।
৪০। প্রশ্নঃ Retaining Wall এর Binder Road, Main Rod এর কোন দিকে দিতে হয়?
উওরঃ Main Rod এর ভিতরে দিতে দিকে হয় ।
৪১। প্রশ্নঃ Bond এবং End Stress কাকে বলে ?
উওরঃ আমরা মজবুত কাজের জন্য Concrete এ লোহা ব্যাবহার করে থাকি। Practical কাজে আমরা দেখতে পাই Concrete ও Steel এক বিশেষ শক্তির সাহায্য পরস্পর পরস্পরকে আটকিয়ে ধরে। ধরে থাকার এই প্রবণতাকে Bond বলে। Steel ও Concrete এর contract surfaces এ একক পরিমাণ ক্ষেত্রে যে পরিমাণ প্রতিবল উৎপন্ন হয়, তাকে Bond Stress বলে ।

===

সিভিল ইঞ্জিনিয়ারিং ৫০ টি কমন চাকরির প্রশ্ন.........
১।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ওজন কত ?
উওরঃ ৮.২৫ পাউন্ড বা ৪.১২ সের আথবা ৩.৭১ কেজি ।
২।প্রশ্নঃ প্রথম শ্রেনী একটি ইট কতটুকু পানি শোষণ করতে পারে ?
উওরঃ নিজের ওজনের ১/৫ থেকে ১/৬ অংশ পরিমাণ পানি শোষণ করতে পারে ?
৩।প্রশ্নঃ কাজের পৃর্বে ইট কত ঘণ্টা ভিজিয়ে রাখতে হয় ?উওরঃ ১২ ঘন্টা ( ২৪ ঘণ্টা হলে ভালো হয়।) ।
৪।প্রশ্নঃ ১০০০ টি ইট তৈরি করতে কি পরিমাণ কাঁদা মাটির দরকার হয় ?
উওরঃ প্রায় ১০০ ঘনফুট বা cft ।
৫।প্রশ্নঃ ব্রিক ওয়াল গাঁথুনিতে কি পরিমাণ পানি লাগে ?
উওরঃ ১০ ইঞ্চির ক্ষেত্রে প্রতি ঘনফুটের জন্য ১২ লিটার পানি দরকার এবং ৫ ইঞ্চির ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য ৪ লিটার পানি দরকার ।
৬।প্রশ্নঃ প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্ট কিভাবে করা যাই?
প্রথম শ্রেনী ইটের ফিল্ড টেস্টর নাম T টেস্ট অথৎ ২টি ইটকে T আকারে করে ৫/৬ ফিট উপর থেকে ফেললে ভাঙেবে না ।
৭।প্রশ্নঃ 100 cft ও 100sft ইটের গাঁথুনির জন্য কি পরিমাণ লেবারের দরকার হয় ?
৮।প্রশ্নঃ ইট পোড়ানো হয় কেন ?
উওরঃ ইট পোড়ানোর ফলে ইহা শক্ত হয়, সহজে ভাঙ্গেনা এবং পানিতে গলেনা ও লালচে রঙ সৃষ্টি করে ।
৯।প্রশ্নঃ ১০০ ফুট এইজিং এর জন্য কত গুলো ইট লাগবে ?
উত্তরঃ ২৫০ হতে ২৭০ টি ।
১০।প্রশ্নঃ ১০০ ফুট সলিং এর জন্য কত গুলো ইট প্রয়োজন ?
উওরঃ ৩০০ থেকে ৩৩৬ টি ইট ।
১১।প্রশ্নঃ ১০০ বর্গফুট হেরিং বোন বন্ডের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৫০০ হতে ৫৫০ টি ইট লাগবে ।
১২।প্রশ্নঃ ১০০ sft ৫ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ৪৮০ থেকে ৫০০ টি ইট লাগবে
১৩। প্রশ্নঃ ১০০ cft ১০ ইঞ্চি ওয়ালের জন্য কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৮০ টি ইট লাগবে ।
১৪। প্রশ্নঃ ১০০ cft খোয়া তৈরিতে কত গুলো ইট লাগবে ?
উওরঃ ১০৫০ টি ইট লাগবে ।
১৫। প্রশ্নঃ কিং ক্লোজার কি ?
উওরঃ তিন পোয়া ইট ক্লোজার হিসাবে ব্যাবহার হয়, এই ক্লোজারকে কিং ক্লোজার বলে বা রাজা ক্লোজার বলে । ইহার সাইজ প্রায় (৭" X ৪.৫" X ২.৭ ৫") হয়ে থাকে ।
১৬। প্রশ্নঃ কুইন ক্লোজার কি ?
উওরঃ একটি ইটকে যদি লম্বালম্বি ভাবে ভাগ করি তবে তাকে কুইন ক্লোজার বলে। ইহার সাইজ প্রায় ( ৯.৫" x ২.২৫" x ২.৭৫) হয়ে থাকে ।
১৭। প্রশ্নঃ ফ্রগ মার্গ কি ?
উওরঃ ইটের এক পিটে প্রস্তুত কারকের নাম লেখা থাকে তাকে, ফ্রগ মার্গ বলে । ইহা Bonding Key হিসাবে কাজ করে।
১৮। প্রশ্নঃ মোজানাইন ফ্লোর কাকে বলে ?
উওরঃ যে কোন দুটি তালার মধ্য যদি একট অংশিক বাড়ির তলা হয়ে থাকে , তাকে মোজানাইন ফ্লোর বলে ।
১৯। প্রশ্নঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম ও অনুপাত কত ? উওরঃ জলছাদে ব্যাবহত ম্যাটেরিয়ার গুলোর নাম হল Slaked line, Surki, Khoa, Molasses, Tamarine, ( এখন ব্যবহার করা হয় না ) ও Gray Cement । জলছাদে ম্যাটেরিয়াল ব্যাবহারে অনুপাত ২:২:৭ । এখানে ২ ভাগ সুরকির সাথে ২ ভাগ চুন ও ৭ ভাগ খোয়া মিশাতে হয়।
২০। প্রশ্নঃ জলছাদ ও প্যারাপেট ওয়ালের সংযোগ স্থলের বাঁকা অংশকে কি বলে?
উওরঃ ঘুন্ডী বলে ।
২১। প্রশ্নঃ একটি গাছের বয়স কিভাবে বুঝা যাবে ?
উওরঃকাঠের ক্রস সেকশনের রিং গণনা করে, গাছের বয়স বুঝা যাবে ।
২২। প্রশ্নঃ চৌকাঠের Groove সাইজ কত ?
উওরঃ ১.৫"x১/২ " ।
২৩। প্রশ্নঃ একটি Door frame ( With 7" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৪ টি । তাহলে দুই সাইটে (২ х ৪) = ৮ টি Clamp লাগবে।
২৪। প্রশ্নঃ একটি Door frame ( With 11" ) এ কয়টি Clamp লাগবে ?
উওরঃ এক সাইটে ৮ টি । তাহলে দুই সাইটে (২ х ৮) = ১৬ টি Clamp লাগবে।
২৫। প্রশ্নঃ Door সাইজ ও চৌকাঠের সাইজ সাধারণ কত হয়?
উওরঃআপনার জন্য প্রশ্ন নিচে কমেন্ট উওর দিন।

=====

ইঞ্জিনিয়াদের প্রয়োজনীয় ইনফরমেশন সমূহ :-
Engr. Rayhanul Hassan Bhuiyan.
B.Sc Engr in Civil (Fu)
-----------------------------------------------------------------------
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক. বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।

===========

বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত (সিভিল ইঞ্জিনিয়ারিং)
→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।
→১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে ১০ টি ইট লাগে।
→০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
→ ছলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে।
→ ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
→ ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।
→১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।
→১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।
→ ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট, খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।

* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক ইঞ্চি বা ১৫ মিমি . . সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪) অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি, বীম এবং কলাম সিলিং এর জন্য ।
→ প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
ইটের মাপ:- প্রচলিত নিয়মে
————++-———++—-—
→ মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
→ মসলাসহ = (১০” x৫” x ৩”)
কনভার্ট এর জন্য:-
——–++—–——-
10 mm =1 cm
100 cm = 1 m
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
# রডের হিসাব
———————————————
1″ = 8 suta
1/2″ = 4 suta
1/4″= 2 suta
1/8″ = 1 suta
বি.দ্র:- ১ সুত = ৩.২০ মিলি প্রায়।
# রডের ওজন {(dia x dia) ÷162.2 }÷3.28 = kg
——————————————————–
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭কেজি।

=============

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:-
-----------------------------------------------------------------------
১। Specification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে specification বলে।
২। সিডিউল কি?
উ: যে নির্দেশিকায় specification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।
৩। project lauch করতে হলে কি কি দরকার হয়?
উ: ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।
৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ: ৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)
৫। লে আউট কি?
উ: ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।
৬। গ্রিড লাইন কাকে বলে?
উ: কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।
৭। সেন্টার লাইন কাকে বলে?
উ: যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।
৮। একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ: কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।
৯। Layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উ: প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।
১০। পাইল লে আইট কিভাবে করতে হয়?
উ: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।
১১। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ত্রিমি পাইপ
১৩। ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ: কমপক্ষে আধাঘন্ট

======

সিভিল ইঞ্জিনিয়ারিং সাতটি বিভাগ নিয়ে সংক্ষেপে আলোচনা।

১।স্ট্রাকচারাল (Structural Civil Engineering) সিভিল ইঞ্জিনিয়ারিং।
২।কন্সট্রকশন (Construction Civil Engineering) সিভিল ইঞ্জিনিয়ারিং।
৩।ট্রান্সপোর্টেশন (Transportation Civil Engineering) সিভিল ইঞ্জিনিয়ারিং।
৪।জিওটেকনিক্যাল (Geo technical Civil Engineering) সিভিল ইঞ্জিনিয়ারিং।
৫।এনভায়রনমেন্ট (Environmental Civil Engineering) সিভিল ইঞ্জিনিয়ারিং।
৬।আরবান এবং কমিনিটা প্লানিং (Urban and Community Planning Civil Engineering) সিভিল ইঞ্জিনিয়ারিং।
৭।ওয়াটার রিসোর্স (Water Resource Civil Engineering) সিভিল ইঞ্জিনিয়ারিং।
১।স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং।
সেতু বা ব্রীজ, কালভ্রাট, টাওয়ার, বাড়ি, বিল্ডিং ইত্যাদি নির্মাণের পুর্বে এগুলো উপর নিজস্ব ভার বহন বা ভার প্রতিরোধ ক্ষমতাসহ বাতাস, পানি, ভূমিকম্প, তাপমাত্রা এই সমস্যা থেকে রক্ষার জন্য হিসাব নিকাশ করে কাঠামো বা নকশা তৈরি করাই হল স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারের কাজ।
স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং ও কন্সট্রকশন সিভিল ইঞ্জিনিয়ারিং।
২।কন্সট্রকশন সিভিল ইঞ্জিনিয়ারিং।
স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং সে নকশা বা ডিজাইন করে থাকেন। সেই ডিজাইন অনুসারে কন্সট্রকশন সিভিল ইঞ্জিনিয়ার সিমেন্ট, বালি, রি-ইনফোর্সমেন্ট, কাঠ, ও অন্যন্য মালামাল যন্তপাতি মিলে সঠিক ভাবে কাঠামো তৈরি করে প্রোজেক্ট বাস্তবায়ন করাই হল কন্সট্রকশন সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ।
৩।ট্রান্সপোর্টেশন সিভিল ইঞ্জিনিয়ারিং।
যে কোন দেশেকে উন্নতি ও আধুনিক ভাবে গড়ে তুলতে হলে। যে সমস্যাটা সামনে আসে, সেটা হল যোগাযোগ ব্যাবস্থার সমস্যা। তাই ট্রান্সপোর্টেশন সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ হল, ব্রীজ, কালভ্রাট, রাস্তা, রেলওয়ে, বিমান বন্দর, ইত্যাদির ডিজাইন ও গবেষণা করে নিরাপদ এবং দুর্ঘটনা মুক্ত যোগাযোগ ব্যাবস্থা করা।
৪।জিওটেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং।
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রায় বেশির ভাগ বিভাগে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রযোজন হয়। কারণ যে কোন নির্মাণ কাজ শুরু করতে হয় ভুমির উপরে।আর সেই ভুমির ভৌগোলি অবস্থা, মাটির ভূ-গর্ভের সিপেজ, ভূমিকম্পের প্রভাব, স্থিতিশিলতা, মাটি পরিক্ষা, ইত্যাদি নিয়ে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করেন। এছাড়া নদীর বাঁধ, রিটেইনিং দেওয়াল, ফাউন্ডেশন ইত্যাদির আংশিক ডিজাইন করেন জিওটেকনিক্যা





No comments:

Post a Comment

Standard Room SIze In Residential Buildings