Thursday, January 9, 2025

যায়গা স্বল্পতা বা রুমের চাহিদা বেশি থাকলে, বাড়ির প্লানে সিঁড়ির নিচে টয়লেট নির্মাণের কিছু পরামর্শ

যায়গা স্বল্পতা বা রুমের চাহিদা বেশি থাকলে, বাড়ির প্লানে সিঁড়ির নিচে টয়লেট নির্মাণের কিছু পরামর্শ::

মাঝে মাঝে এমন অনেক ক্লাইন্ট পাই, যারা পার্কিং স্পেসে কিংবা ফ্লোরে সিঁড়ি ঘরের ফাকা যায়গায় টয়লেট তৈরী করতে চান।
তাদের জন্য কিছু মেজারমেন্ট শেয়ার করলাম...
** এক্ষেত্রে আপনার সিঁড়ির প্রথম ল্যান্ডিং হাইট, প্লিন্থ লেভেল থেকে ৭ফিট রাখবেন।
** টয়েলেটর ছাদ হবে লেন্ডিং ও ১ম ফ্লাইটের ৫০%। অর্থাৎ ঢালু ছাদ হবে৷
** হাই বা লো যে কোন কমড ব্যবহার করতে পারেন সমস্যা নেই।
** কমড বসবে ঢালু ছাদের ঠিক মাঝে। এটা পারফেক্ট করার জন্য ছাদের ঢালু অংশের মিডিল পয়েন্ট, পিএল লেভেল থেকে ৮০" এডযাস্ট করবেন।
এতে হাই কমড ব্যবহার করলেও মাথায় আঘাতের সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ।
** টয়লেটের প্রস্থ হবে লেন্ডিংয়ের কিনারার থেকে ৪.৫ ফিট,
** এরনের টয়লেটের ক্ষেত্রে লক্ষ রাখবেন, ল্যান্ডিংয়ের বাহিরের সারফেস যদি কোন ঘরের দেয়াল হয়। তবে অবশ্যই দেয়ালটা ১০ ইঞ্চি করা উচিৎ।
এবং প্লাস্টারের পুরুত্ব ১২" করে টয়লেটের ঐ দেয়ালের অংশটুকু অন্তত টাইলস করে দেয়া সবচেয়ে ভালো।
উপরের পরামর্শ গুলো মেনে এই ধরনের টয়লেট করলে, যায়গার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে এবং ভবনের ক্ষতিও হবে না ইনশাআল্লাহ।
---------------------------------------
ইঞ্জি. আবু তালহা
বিল্ডিং কনসালটেন্ট, ডিজাইনার ও সুপারভিশন
বিএসসি ইঞ্জিনিয়ার
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ডুয়েট
এএমআইই, আইইবি
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, কন্সট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল
01707-449615 (WhatsApp)

No comments:

Post a Comment

রিয়েল এস্টেট ও হোটেল শেয়ার বিজনেসে গ্রোথ আনতে চান? আগে এই ৫টি ভুল বন্ধ করুন

 রিয়েল এস্টেট ও হোটেল শেয়ার বিজনেসে গ্রোথ আনতে চান? আগে এই ৫টি ভুল বন্ধ করুন আপনি একটি সুন্দর প্রজেক্ট বানিয়েছেন। লোকেশন ভালো, কাগজপত্র ঠ...