Monday, January 20, 2025

সাটারিং ও সেন্টারিং

কন্সট্রাকশনে কাজে সাটারিং ও সেন্টারিং খুব-ই গুরুত্বপূর্ণ বিষয় কুসুম ছাড়া ডিমের মত মানে যে কোন একটি ছাড়া এর অস্তিত্ব নেই।তেমন সাটারিং,সেন্টারিং ছাড়া কন্সট্রাকশন অস্তিত্বহীন।

সাটারিং বা ফর্ম ওয়ার্কঃ সাধারণ ভাবে সদ্য ঢালাইকৃত কংক্রিটকে জমিয়ে নির্দিষ্ট আকারে আনার জন্য কাঠ,প্লাস্টিক বা স্টীল দ্বারা যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে ফর্ম ওয়ার্ক বা সাটারিং বলে ।
ব্যবহার: আর.সি.সি বা কংক্রিটের দেয়াল, কলাম. বীম, ছাদ. লিন্টেল, সিড়ি ইত্যাদি কাঠামো নির্মান কাজে ফর্ম ওয়ার্ক বা সাটারিং ব্যবহার করা হয় ।
সেন্টারিংঃ ফর্ম ওয়ার্ক বা সাটারিংকে সঠিক অবস্থানে রাখার জন্য যে কলা কৌশল ব্যবহার করা হয় তাকে সেন্টারিং বলে হয় । অর্থাৎ বিভিন্ন কলাকৌশল প্রয়োগ করে, কলাম, বীম, লিন্টেল ইত্যাদি আর.সি.সি কাঠামোর ফর্ম ওয়ার্ক এর কাজে সঠিকভাবে স্থাপন করাকে সেন্টারিং বলে । কাঠ প্লইউড অথবা স্টীলের তৈরি ফর্মা স্থাপন কালে কাঠ ও স্টীলের পাইপ দিয়ে ঠেকনা দিতে হয় যাতে সাটারিং এর তক্তাগুলো বেঁকে না যায় । তাছাড়া সাটারিং এর তক্তাগুলো যথেষ্ট মজবুত ও শক্তিশালী হতে হবে ।


No comments:

Post a Comment

Standard Room SIze In Residential Buildings