#বাড়ি_নির্মাণে_ইলেকট্রিক্যাল_মালামালঃ বাড়ির বিদ্যুৎ সরবরাহের জন্য নানা রকমের বৈদ্যুতিক সরঞ্জামের প্রয়োজন হয় । বাজারে বিভিন্ন কোম্পানির (দেশি ও বিদেশি) বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়া যায় । কেনার আগে আসল নকল যাচাই করে নিতে হবে, দামটাও হতে হবে সহনীয় । প্রয়োজনীয় তার, প্যানেল বোর্ড ১৫ এ্যাম্পিয়ার, মিটার, ৫-১০ এম্পিয়ার কাট-আউট, কম্বাইন্ড সুইচ, প্লাগ, সকেট, পিভিসি অথবা এম এস কন্ডুইট পাইপ, বক্স, জাংশান, বেন্ড টিউব-লাইট, বাল্ব, ফ্যান ইত্যাদি ।
#ওয়ারিং_পাইপঃ বৈদ্যুতিক কেবল মিটার থেকে বিভিন্ন সুইচে নেবার জন্য (PVC) পাইপ ব্যবহৃত হয় । ওয়ালের জন্য ইলেক্ট্রিক গ্রেড এবং ফ্লোরের জন্য ওয়াটার গ্রেডের পাইপ ব্যবহার করা হয় । এর মূল্য সাইজের উপর নির্ভর করে ।
#ওয়ারিং_কাজে_ব্যবহৃত_ফিটিংসঃ বৈদ্যুতিক ওয়ারিং কাজে যে সমস্ত ফিটিংস ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো বাতির হোল্ডার, সুইচ, প্লাগ, সকেট ইত্যাদি ।
#ল্যাম্প_হোল্ডারঃ বৈদ্যুতিক তারের সাথে বাতি লাগানোর জন্য যে ফিটিংস ব্যবহার হরা হয়, তাকে ল্যাম্প বা বাতি হোল্ডার বলে ।
বিভিন্ন প্রকার ল্যাম্প হোল্ডারঃ গঠন ও ব্যবহার অনুযায়ী ল্যাম্প বা বাতির হোল্ডার বিভিন্ন প্রকার হয়ে থাকে । যথা-
১. ব্যাটের হোল্ডার, ২. পেনডেন্ট হোল্ডার, ৩. ব্যাকেট হোল্ডার,
৪. ফ্লোরোসেন্ট ল্যাম্প হোল্ডার, ৫.কী সুইচ হোল্ডার, ৬.পুশ পুল হোল্ডার,
৭. সুইবেল হোল্ডার , ৮. বেয়নেট ক্যাপ হোল্ডার, ৯. স্ক্রু ক্যাপ হোল্ডার ইত্যাদি।
No comments:
Post a Comment