Sunday, January 19, 2025

ভালো টাইলস কিভাবে চিনবেন

ভালো টাইলস কিভাবে চিনবেন /ভালো টাইলস চিনবার উপায়ঃ
** সাইজ ও সেপ সমান থাকবে ।
** কাটা, ফাটা বা বাঁকা ত্যারা থাকবে না ।
#টাইলস_লাগাবার_সময়_লক্ষণীয়_বিষয়ঃ টাইলস ফাঁটা, ভাঙ্গা বা কোণা মোড়া হওয়া উচিত নয় মোড়া থাকলে বিছাবার সময় জোড়া গ্যাপ আসবে । শক্তির হিসেবে টাইলস তিন প্রকারে বাজারে পাওয়া যায় । মেঝেতে হোমোজিনিয়াস টাইলস ব্যবহার করা উচিত । দাগ বা আঁচড় আছে এমন টাইলস্ লাগানো উচিত নয় । টাইলস ব্যবহারের আগে কমপক্ষে ৫ -৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে ও লাগানোর আধা ঘন্টা আগে তুলে ফেলতে হবে ।
#কাটা_টাইলস_ব্যবহারের_নিয়মঃ যেখানে টাইলস কেটে লাগাতে হবে সেখানে টাইলস কেটেই ব্যবহার করা দরকার । টাইলস একদিক থেকে লাগাতে শুরু করুন, কাটা দিকটা দরজার দিকে লাগাবেন । কাটা টাইলস ১.৫ ইঞ্চি এর কম হবে না । যদি কোন গ্যাপের মাপ ১.৫ ইঞ্চি এর কম হয় তাহলে মূল টাইলস কেটে গ্যাপটা বড় করে কাটপিছ টাইলস লাগাতে হবে ।
বি:দ্র: টাইলস লাগানো ভাল না হলে টাইলসের গায়ে আঘাত দিলে ভেতরে ঢ্যাপ ঢ্যাপ বা খালি খালি শব্দ শোনা যাবে ।


No comments:

Post a Comment

রিয়েল এস্টেট ও হোটেল শেয়ার বিজনেসে গ্রোথ আনতে চান? আগে এই ৫টি ভুল বন্ধ করুন

 রিয়েল এস্টেট ও হোটেল শেয়ার বিজনেসে গ্রোথ আনতে চান? আগে এই ৫টি ভুল বন্ধ করুন আপনি একটি সুন্দর প্রজেক্ট বানিয়েছেন। লোকেশন ভালো, কাগজপত্র ঠ...