স্যানেটারি_ফিটিংস_ও_ফিক্সার_সেট_করার_পূর্বে_সতর্কতাসমুহ:
(১) সকল ফিটিংস ও ফিক্সার কাটা-ফাটা, ভাঙ্গা-মচকা ও লিকেজ মুক্ত হতে হবে । কোন অবস্থাতেই খুঁতযুক্ত মালামাল ব্যবহার করা যাবে না ।
(২) আনুভূমিক ও উলম্বতল সোজা করে মেশিন দ্বারা গ্রুভ কাটিং করে পাইপ ফিটিং করতে হবে
(৩) জি.আই পাইপের প্যাঁচ কমপক্ষে ৭.৫ টি থাকতে হবে ।
(৪) PVC,UPVC,CPVC পাইপের জয়েন্ট দেওয়ার সময় জোড়ার স্থান অবশ্যই সিড়িস কাগজ দ্বারা ভালভাবে ঘষে গাম বা প্লাষ্টিক সলুউশন দিয়ে আটকাতে হবে ।
(৬) গ্যাস বা পানির পাইপের প্রতিটা খোলা মুখে প্লাগ দ্বারা আটকাতে হবে ।
(৭) ওভার হেড ট্যাংক এর সাথে পাইপ কনেকশন দিতে হবে ।
(৮) পাইপের ওয়াল থিকনেস ঠিক আছে কিনা চেক করে নিতে হবে ।
(৯) পাইপধনুকের মত বা অর্ধ চন্দ্রাকৃিতির করে বাঁকা করলে ভাঙ্গবে না এমন ভাবে চেক করে নিতে হবে ।
(১০) বাজারে বিভিন্ন গুনাগুন বা ভালমন্দ পাইপ এবং ফিটিংস পাওয়া যায় দেখে পরীক্ষা করে নিতে হবে ।
No comments:
Post a Comment