Monday, January 20, 2025

কলাম

কলামঃ

কলাম বিল্ডিং এর এমন একটা অংশ যার মধ্য দিয়ে ভবনের সমস্ত লোড মাটিতে পৌছায় । এটা বিল্ডিং এর অতি গুরুত্বপুর্ণ একটা অংশ । কলামকে বিল্ডিং এর মেরুদন্ড বলা যায়।
(১) কলামের রড বাইন্ডিং করার সময় ভাল ভাবে নজর রাখতে হবে যেন সকল রড সঠিক জায়গায় থাকে।
(২) রিং ও টাই সঠিক ভাবে সঠিক জায়গায় দেওয়া হয়েছে কিনা ।
(৩) মিস্ত্রিরা তাদের সময় বাচানোর জন্য টাই ও হুকটাই কম দেওয়ার চেষ্টা করে ।
(৪) কলাম এমন ভাবে সাটারিং করতে হবে যেন, কোথায়ও কোন প্রকার ছিদ্র না থাকে ।
(৫) কলামের সাটারিং যদি কোথায়ও কোন প্রকার ছিদ্র থাকে তাহলে পেপার ভিজায়ে পুটিং দিতে হবে, যেন একটুও পানি বের না হয় ।
(৬) কলাম ঢালায়ে ভালভাবে ভাইব্রেটিং করতে হবে যেন ভিতরে ভয়েড না থাকে ।
(৭) সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন কলামে কোন প্রকার আঘাত দ্বারা ক্ষতি না হয়।
(৮) সতর্কতা ফুটিং ঢালাইয়ের সময় সকল স্থানে সমান ভাবে মশলা ফেলতে হবে কারন এক জায়গায় মশলা গাদা করে ফেললে মশলার ধাক্কায় কলাম সেন্টার লাইন থেকে অনেক সময় সরে যায় ।
(৯) ভালভাবে কিউরিং করতে হবে ।
(১০) কলামের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ৯৬ বর্গ ইঞ্চির কম দেওয়া যাবে না ।
(১১) আয়তকার কলামের ছোট বাহুর দৈর্ঘ্য ৪ ইঞ্চির কম দেওয়া যাবে না ।
(১২) স্পাইরাল কলামের ব্যাস ১০ ইঞ্চির কম হবে না ।


No comments:

Post a Comment

রিয়েল এস্টেট ও হোটেল শেয়ার বিজনেসে গ্রোথ আনতে চান? আগে এই ৫টি ভুল বন্ধ করুন

 রিয়েল এস্টেট ও হোটেল শেয়ার বিজনেসে গ্রোথ আনতে চান? আগে এই ৫টি ভুল বন্ধ করুন আপনি একটি সুন্দর প্রজেক্ট বানিয়েছেন। লোকেশন ভালো, কাগজপত্র ঠ...