আমার বন্ধুবান্ধবদের মধ্যে সবচেয়ে বড় ধরা + মারা খাওয়া ইনভেস্টমেন্ট হচ্ছে কক্সবাজারের হোটেল।৫ লাখ টাকার বিনিময়ে ৫ তারকা হোটেলের মালিকানা পেতে এখনি নক করুন। এই বুলশিট মার্কা জিনিসে জয়েন দিসেন তো মারা খাইসেন - ১০০% গ্যারান্টি।
যদি কেউ বলে ভাই আপনি ১ লাখ টাকা দেন আগামী বছর জানুয়ারীতে আপনারে আমি ১ কোটি টাকা ক্যাশ দিমু হোটেল থেকে তাও বিশ্বাস করবেন না। ইভেন আপনার বাবা বুঝাইলেও বিশ্বাস করবেন না।
একটা ম্যাথ করি চলেন:
পার স্কয়ার ফিট জায়গার দাম ৩৩০০০ টাকা। আবার বলি ৩৩০০০ টাকা। মানুষের টাকা কেমন গাবাইলে কক্সবাজারে গিয়ে ৩৩০০০ টাকায় পার স্কয়ার ফিট কিনে চিন্তা করেন ভাই।
ভাই গুলশানে এখনও ২০ - ২৫ হাজারে পার স্কয়ার ফিট এ ভালো ফ্ল্যাট পাওয়া যায়। শান্তার ফ্ল্যাট চলে ২৭ হাজার আর সেইখানে কি পরিমাণ বলদ হইলে মানুষ ৩৩ হাজার টাকা স্কয়ার ফিটে আপনারে বলে কক্সবাজারের চিপায় হোটেল কিনতে?
এখন আসি এদের যুক্তি থাকে ৫ লাখ টাকা বিনিয়োগ এ আপনি পাবেন ১ লাখ টাকা। আসেন অংক করি?
কক্সবাজারে একটা ৩২০ স্কয়ার ফিট হোটেল রুমের রেন্ট কত? বের করেন কত?
ধরেন রেন্ট ধরলাম ৬০০০ টাকা। সে আপনারে হিসাব দিবে - ধরেন ৩০ দিন রুম ভাড়া হইলো তাহলে ভাড়া উঠে মাস শেষে ১ লাখ ৮০ হাজার টাকা। আপনারা ৩২০ স্কয়ার ফিটের মালিক ২০ জন। মানে পার হেড মাসে আপনারা ৯ হাজার টাকা পাবেন আর সেইখান থেকে ৪০% ম্যানেজমেন্ট ফি থাকবে। বছরে পাবেন ১ লাখ ৮ হাজার টাকা। এইবার ওর হিসেব এ ধরেন ৪০% বাদ দেন তার মানে আপনার কাছে থাকে ৬৪ হাজার টাকা।
এখন বলেন বাংলাদেশ এর কোন হোটেলে ৩৬৫ দিন, ৩৬৫ দিন গেস্ট থাকে? মানে এমন কোন হোটেল আছে চিনেন কেউ? নাই। সর্বোচ্চ হাফ বছর ওই রুম বুক থাকবে মানে আপনি পাবেন ৩০-৩২ হাজার টাকা। ৯০% লোক এই ৩০ হাজার টাকা ও পায় না, খোঁজ নেন এখনি।
ভাই ৫ লাখ টাকা দিয়ে ৩০ হাজার টাকা পাওয়া থেকে ওই টাকা ব্যাংকের চিপায় ফালাইয়া রাখা বহু ভালো - আর যখন এই ৩০ হাজার টাকা কেউ পায় না তখন আপনার ওই ৫ লাখ টাকার ১৬ স্কয়ার ফিট কেউ কিনে না, রিসেল ভ্যালু ০। টাকা গেছে আকাশে! এখন এইসব কইলে মানুষ ক্ষ্যাইপ্পা যাইবো, যারা ৩৩ হাজার টাকা পার স্কয়ার ফিট বিক্রি করে ওদের টিম আপনারে Cox's Bazar এ লুকাইয়া ফেলবো।
কিন্তু এইটাই হিসেব এখন মারা খাবেন, না খাবেন না এইটা আপনার দায়িত্ব। কিন্তু নিজের টাকায় ঘুড়ানি কিনিয়েন না, সব বুঝাইয়া দিসি।
এদের টার্গেট কে জানেন?
আমার আপনার মতো পাতি বড় লোক। যারা পরশুদিন টাকা কামানো শিখছি, আমগোরে যদি কয় ৫ লাখ টাকায় ৫ তারকা হোটেল! আমরা বন্ধুদের বলতে পারি: জানিস আমি তো অমুক হোটেলের মালিক। ওরে বলদের বলদ আমি ১৬ স্কয়ার ফিটের মালিক আর আমি ছাগল সেইটা কিনছি ৩৩ হাজার টাকায় কক্সবাজারের চিপায় যে জিনিস গুলশান, বনানী থেকেও দাম বেশি।
বাই বাই আর ধরা খাইয়েন না কেউ। সরি ভাইয়ারা যারা এই ব্যবসা করেন।
No comments:
Post a Comment