মরিচা মানেই রড খারাপ নয়
আপনার রডে মরিচা পড়লেও তা যেসব ক্ষেত্রে গ্রহণযোগ্য, চলুন জেনে নেই,:-
১) হালকা মরিচা: এই মরিচা লাল, কমলা বা হালকা বাদামী রঙ দ্বারা চিহ্নিত করা হয়। ইস্পাতের উপর মরিচার পরিমাণ ,পুরুত্ব, আর্দ্রতা পরিস্থিতি, পরিবেশগত এক্সপোজার এবং বারের বয়সের উপর নির্ভর করে।যদি বাহ্যিক এইসব বৈশিষ্টের তেমন একটা পরিবর্তন না হয় তবে এই ধরণের মরিচা কাঠামোগত উদ্বেগ নয়।
৩) গবেষণায় দেখা গিয়েছে যে, রডকে খোলা জায়গায় ১৮ থেকে ২৪ পর্যন্ত রাখলেও এর বাহ্যিক কোন উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। যদিও এটি দেখতে ভালো না দেখালেও পরীক্ষাগারে একই রকম ফল দেখাবে যেমনটা নাকি নতুন অবস্থায় ছিল।
৪)জং ধরা বা মরিচা ধরা আমরা তখনই বলতে পারি যখন এটি ভারী মোটা আকারের আবরণ হবে , ফেটে যাবে , বা চলটা ধরে বা আস্তর ধরে উঠে আসবে। এর মধ্যেও যদি কোন ভারী মরিচা বা পুরু জং রডের গায়ে এমনভাবে লেগে থাকে যেন সেটি রড থেকে অবিচ্ছিন্ন, তবে সেটিও ব্যাবহার করা যাবে।
এছাড়াও জানুয়ারি ২০০৪-এ এএসটিএম এর একটি পরীক্ষায় দেখা গিয়েছে যে ২% পর্যন্ত মরিচা এরকম বা হালকা মরিচা যেটা ২% পর্যন্ত রডের বাহ্যিক আকার আয়তনে প্রভাব ফেলে,সেইসব মরিচা কংক্রিটের সাথে রডের বন্ধনকে আরও বেশি দৃঢ় করে।
অর্থাৎ আপনি যেই রডটি খারাপ রড হিসেবে বিবেচিত করছেন,তাহাই আপনার জন্য উল্টো আশীর্বাদ স্বরূপ।
কংক্রিট রেইনফোর্সিং স্টিল ইনস্টিটিউট (সিআরএসআই) এর একটি গবেষণা পত্রে তারা বলছেন যে ,” রডের উপর মরিচা পরা মানেই খারাপ অবস্থা নয়। বর্তমানে যে রক্ষণশীল মনভাব পোষণ করে মরিচা পরিষ্কার করার বাধ্যতামূলক একটি প্রচলন আছে ;এটি গবেষণা প্রমাণ দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত নয়।এইসব জানা সত্ত্বেও, বেশিরভাগ প্রকৌশলী এবং পরিদর্শক একইভাবে রেইন্ফোর্সিং বার থেকে এই জাতীয় সামগ্রী অপসারণের প্রয়োজনীয়তায় রক্ষণশীল পদ্ধতি গ্রহণ করেন।
মরিচা, রড/বারের চারপাশের কংক্রিটের বন্ড/বন্ধনের বৈশিষ্ট্যগুলিকে উন্নত করতে পারে।স্পষ্টতই, আলগা উপাদান রড/বার থেকে সরানো উচিত।তবে,বেশিরভাগ সময়ই আলগা উপাদানগুলো রড বহন,স্থানান্তর ও কাজের সময় ধাতব আগাতে ঝরে পরে। মরিচা যেটা শক্তভাবে রডের গায়ে লেগে থাকে তা বন্ধনের জন্য ক্ষতিকর হবে না।
অতএব,সিআরএসআই বারগুলিকে শক্তিশালী করার ক্ষেত্রে স্বাভাবিক বিকাশের জন্য অতিরিক্ত মরিচা পরিষ্কারের ব্যবস্থাগুলি বাধ্যতামূলক করে এমন কোনও প্রয়োজনীয়তা অনুমোদন করে না।”
আচ্ছা একটি প্রশ্নের উত্তর দেন তো , অসম্পূর্ণ কলামের কিংবা সিঁড়ির রড যেটা হরহামেশাই বাড়ির ছাদে দেখা যায় বছরের পর পরে থেকে লাল হতে হতে খয়েরি হয়ে যায় কিংবা কালচে খয়েরি হয়ে যায় সেগুলোতে কখনও কোনো বাড়ির মালিক কিংবা কোন প্রকৌশলীকে ফেলে দিতে দেখা যায় না। লেপিং লেংথের ক্ষেত্রেও কোন ছাড় তখন দেখা যায় না।
তাহলে নতুন রডের ক্ষেত্রে কেন এই বিমূখতা !!!
বিশ্ব যেখানে অনেক আগেই এই ব্যাপারটি মেনে নিয়েছে,তখনও আমরা পিছিয়ে আছি রক্ষণশীলতার বেড়াজালে।
অতএব,”লাল মানেই মরিচা নয়,মরিচা মানেই রড খারাপ নয়”
সংগৃহীত (Source)
বিল্ডিংয়ের যেকোনো নির্মাণ বিষয়ক যেকোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন আমদের সাথে..
==========
বাড়ি নির্মাণ করবেন? রড কেনার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য গুলো,,,,
রডের গায়ে B 500 CWR বা B 500 DWR কেন লেখা থাকে?
আমরা সবাই জানি, রড কনস্ট্রাকশনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু অনেকেই খেয়াল করেন, রডের গায়ে B 500 CWR, B 500 DWR, B 600 DWR ইত্যাদি লেখা থাকে।
আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে সহজভাবে এই বিষয়টি ব্যাখ্যা করছি, যাতে আপনারা সবাই বুঝতে পারেন!
500/600 → এটি রডের yield strength নির্দেশ করে, যা 500 বা 600 MPa (Megapascal)।




No comments:
Post a Comment