Thursday, January 9, 2025

স্টিল বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু সময় থেকে কার্য়ক্রম সমুহ

স্টিল বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু সময় থেকে কার্য়ক্রম সমুহ; পর্বঃ-২

সাইট প্রিপারেশন এর পরে আসে কনস্ট্রাকশন এর কাজ। আর কনস্ট্রাকশন এর কাজ শুরু হলেই প্রথমে থাকে ফাউন্ডেশন
স্টেপ-০১ : ফাউন্ডেশন এর কাজ
★কাজ করার শুরুতেই গ্রাউন্ড প্রিপারেশন এর কাজ ক্রতে হবে। গ্রাউন্ড লেভেল করে নিতে হবে, এবং প্রপার কম্পেকশন করে নিতে হবে।
★এরপর সয়েল রিপোর্ট অনুযায়ী ডিজাইন ড্রয়িং অনুসারে ফাউন্ডেশন এর কাজ শুরু করতে হবে।
★ফাউন্ডেশন এর কাজ শেষ করে এংকর বোল্ট সেট করতে হবে। আর এক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে যেন এংকর বোল্ড লেভেল এবং বেস-প্লেট লেভেল ঠিক থাকে। নাহলে পরবর্তী তে কলাম সেট করতে সমস্যা হবে এবং কলাম বাঁকা ভাবে ও বসতে পারে ।
স্টেপ-০২ :Frame এর কাজ
★এংকর বোল্টিং এবং বেস প্লেট সেট-আপ এর পর শুরু হয় ফ্রেমিং এর কাজ। আর ফ্রেমিং এর সব ম্যাটেরিয়ালস গুলো ফ্যাক্টরি তেই বানানো হয় । সাইটে ডিরেক্ট রেডি করা ম্যাটেরিয়ালস আসে
★ফ্রেমিং এর ক্ষেত্রে প্রথমেই কলাম সেটাপ করতে হবে এবং সতর্কতার সাথে তা সেটাপ করতে হয়। আর কলামের সাথে রিলেটেড কোন কাট-পিচ আছে কিনা তা দেখে সেট করতে হবে।
★যদি বড় বিল্ডিং হয়, তাহলে এক্ষেত্রে সব কলাম সেটাপ করার চেয়ে ভালো গ্রিড ধরে কাজ করা। ১ থেকে ১০, কিংবা ১ থেকে ৫ যেভাবে গাইড লাইন দেয়া হয় সেভাবে ফ্রেমিং করা । আর সে অনুসারে সাইটে ম্যাটেরিয়ালস মজুদ থাকতে হবে। নাহলে কাজ ডিলে হয়।
★কলাম সেট করার পর শেড বিল্ডিং এর ক্ষেত্রে রাফটার এবং মাল্টি স্টোরি বিল্ডিং এর ক্ষেত্রে বিম সেট করতে হবে।
এক্ষেত্রে বোল্টিং সঠিক ভাবে সেট করতে হবে সতর্কতার সাথে।
স্টেপ-৩: প্রাইমারি মেম্বার সেট-আপঃ Girts, Purlins/Sub-Beam
★ফ্রেমিং এর কাজ করার পর শেড এর ক্ষেত্রে পারলিন,গার্ট এবং মাল্টি-স্টোরি বিল্ডিং এর ক্ষেত্রে সাব-বিম সেট-আপ করতে হবে
স্টেপ-৪: প্রাইমারি মেম্বার সেট-আপঃ Pipe,Bracing Member and others
★সেকেন্ডারী মেম্বার এর কাজ করার পর ব্রেসিং মেম্বার এবং ওপেনিং মেম্বার গুলো সেট-আপ করতে হবে
স্টেপ-৫: শিটিং আইটেম সেট-আপঃ Wall Sheeting,Roof Sheeting
★প্রাইমারী ও সেকেন্ডারী মেম্বার সেট-আপের পর শিটিং আইটেম এর কাজ শুরু হয়।
★শেড বিল্ডিং এর ক্ষেত্রে যদি ওয়াল শিটিং এবং রুফ শিটিং থাকে সেক্ষত্রে আগে রুফ শিটিং এর কাজ করতে হবে। এবং পাশপাশি ব্রিক ওয়ালের কাজ থাকলে তা শেষ করতে হবে। পরবর্তীতে ব্রিক ওয়ালের হাইট মিসার করে বাকী অংশের ওয়াল শিটিং এর কাজ শেষ করতে হবে।
★রুফ এবং ওয়াল শিটিং এর ক্ষেত্রে সতর্কতার সাথে ল্যাপিং দিতে হবে নাহলে পরবর্তী তে পানি ঢুকার সম্ভবনা থাকবে।
★রুফ এবং ওয়াল শিটিং এর ক্ষেত্রে সতর্কতার সাথে ফাসেনার দিতে হবে নাহলে পরবর্তী তে শিটিং খুলে যেতে পারে।
★রুফ শিটিং এ সাধারনত সব বিল্ডিং এই ইনসুলেশন থাকে , এবং ইন্সুলেশন ভালো কোয়ালিটির এবং সঠিক ভাবে ইমপ্লিম্যান্ট করতে হবে।
ওয়ালের ক্ষেত্রে কিছু স্পেশাল বিল্ডিং এ ইনসুলেশন থাকে যেমনঃ কোল্ড স্টোরেজ
স্টেপ-৬: একসেওসরিজ আইটেম সেট-আপঃ Trims, Gutter,Down Pipe ,Canopy,Soffit
★স্ট্রাকচার এর কাজ শেষ হবার পর আসে একসেসরিজ এর কাজ, এক্ষেত্রে সঠিক সাইট মিজারমেন্ট এর মাধ্যমে কাজ করতে হবে নাহলে সেট হবেনা।
★সাইত থেকে ফিডব্যাক দেয়ার পর সে সাইজের ট্রিমস,গাটার,ডাউনপাইপ ফ্যাব্রিকেশন করতে হবে।
★যদি বিল্ডিং এ ক্যানোপি কিংবা সফিট থাকে তারপর তার কাজ করতে হবে। এবং সব শেষে ডোর, উইন্ডো,ভেন্টিলেটর,রুফ মনিটর ইত্যাদি থাকলে তার কাজ করতে হবে।
এসব কাজ করার ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে। সেফটি মেন্টেইন করে কাজ করতে হবে এবং এসব কাজ এতই সুক্ষ যে কয়েক মিলিমিটার এর জন্য ও অনেক সমস্যা পোহাতে হতে পারে কিংবা নতুন কএ ম্যাটেরিয়ালস প্রোডাকশন দিতে হতে পারে।

==========

Component of Steel structure; AnchorBolt:
এঙ্কর বোল্ট স্টিল বিল্ডিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারনত এর সাথেই স্টিল কলাম যুক্ত হয়, এঙ্কর বোল্ট আর.সি.সি কলামের মাঝে ঢালাই করে দেওয়া হয় ও এর সাথে নাট বোল্ট দিয়ে স্টিল কলাম যুক্ত হয় ।
এঙ্কর বোল্ট এর স্পেসিফিকেশন নিচে দেওয়া হলঃ
AnchorBolt:
>সাধারনত এর ডায়া ২০-৩০ মিলি মিটার হয়ে থাকে।
>দৈর্ঘ্য ৮০-১০০ মিলি মিটার হয়ে থাকে।
>Extended length at least 350mm into concrete.
>ম্যাটেরিয়াল Galvanized Mild steel এর হয়ে থাকে।
>অরিজিন -China/Belgium


No comments:

Post a Comment

Standard Room SIze In Residential Buildings